ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কিশোরগঞ্জে ভাবিকে হত্যায় দেবরের মৃত্যুদণ্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 June, 2019, 1:48 PM

কিশোরগঞ্জে ভাবিকে হত্যায় দেবরের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে ভাবিকে হত্যায় দেবরের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আজহারুল ইসলাম ওরফে মিলন। কিশোরগঞ্জে ভাবিকে দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে আজহারুল ইসলাম ওরফে মিলন নামে এক দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।




সোমবার দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এর রায়ে দেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলাম ওরফে মিলন পাকুন্দিয়া উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ছায়ামুদ্দিনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ জুন পারিবারিক বিরোধের জের ধরে আজহারুল ইসলাম তার ভাবি তাসলিমা আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

তাসলিমা পাকুন্দিয়ার মধ্যপাড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

এ ঘটনায় নিহত তাসলিমার ভাই সাহাবুদ্দিন বাদী হয়ে একই দিন আজহারুল ইসলামকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান ও আসামিপক্ষে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মামলা পরিচালনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status