ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ঢাকামুখী মানুষের ঢল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 June, 2019, 1:51 PM

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ঢাকামুখী মানুষের ঢল

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ঢাকামুখী মানুষের ঢল

ঈদের ছুটি শেষ হওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের ঢল নেমেছে। এদিকে ফেরিগুলোতে যাত্রী চাপ থাকলেও পরিবহন চাপ কম রয়েছে।




সোমবার সকাল থেকেই কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে দক্ষিণাঞ্চলের যাত্রীরা পারাপার হয়ে কর্মস্থলে ফিরছেন।

বিআইডব্লিউটিএ ও ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষ হওয়ায় গত কয়েক দিনের তুলনায় সোমবার কর্মস্থলমুখী যাত্রী চাপ অনেক বেড়েছে। যাত্রী চাপ সামাল দিতে এই ১৮টি ফেরি নৌরুটে ৮৭টি লঞ্চ, দুই শতাধিক স্পিডবোট চলাচল করছে।

রোববার থেকে পণ্যবাহী ট্রাক পারাপার শুরু হয়েছে। তবে মোটরসাইকেল ও যাত্রীদের পরিমাণ বেশি রয়েছে।

বিআইডব্লিউটিএ লঞ্চঘাটের অতিরিক্ত পরিচালক শাহাদাত হোসেন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীরা যাতে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে, সে জন্য বিআইডব্লিউটিএ ও ঘাট কর্তৃপক্ষ সার্বক্ষণিক তৎপর রয়েছে। অতিরিক্ত ভাড়া ও ধারণক্ষমতার বাইরে যাত্রী নিলে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status