ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
পাবজি কেড়ে নিল এক কিশোরের প্রাণ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 May, 2019, 8:02 PM

পাবজি কেড়ে নিল এক কিশোরের প্রাণ!

পাবজি কেড়ে নিল এক কিশোরের প্রাণ!

টানা ৬ ঘণ্টা 'পাবজি' খেলার পর ভারতের রাজস্থানের নাসিরবাদ শহরের ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। খবর এই সময়'র।

ছেলেটির নাম ফারকান কুরেশি। মধ্যপ্রদেশে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়ে বসে দ্বাদশ শ্রেণীর এই শিক্ষার্থী।




পুলিশ জানিয়েছে, খেলার মাঝে উত্তেজনা ধরে রাখতে পারেনি ফারকান। আর তার উত্তেজনা এমন চরম সীমায় পৌঁছে যায়, হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় ফারকানের। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার।

ফারকানের চিকিৎসা করছিলেন কার্ডিওলজিস্ট অশোক জৈন। তিনি বলেন, তাকে যখন আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল, তখন ওর পাল্স কাজ করছিল না। গেম খেলার সময়ে অনেক ক্ষেত্রেই উত্তেজনা চূড়ান্ত সীমায় পৌঁছে গেলে এরকম কাণ্ড ঘটে থাকে।

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অনলাইন গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি)।  এদিকে কয়েকদিন আগে গেমটি নিষিদ্ধ করেছে নেপাল। গেমটির সহিংস বিষয়বস্তু শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলছে—এমন আশঙ্কা থেকেই মূলত গেমটিকে নিষিদ্ধ করা হয়েছে নেপালে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status