ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
সাত বছর পর মেয়ের ধর্ষককে কুপিয়ে খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 31 May, 2019, 10:42 AM
সর্বশেষ আপডেট: Friday, 31 May, 2019, 10:52 AM

সাত বছর পর মেয়ের ধর্ষককে কুপিয়ে খুন

সাত বছর পর মেয়ের ধর্ষককে কুপিয়ে খুন

ভারতের তামলিনাড়ুতে এক বাবা তার মেয়ের ধর্ষককে প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর থেনি জেলার চিন্নামান্নুরের ভেপ্পামপাত্তি রোডে। মৃত ব্যক্তির নাম রথিনাভেল পান্ডিয়া (বয়স ৪০)। চিন্নামান্নুরের কাছে সিলায়ামপাত্তির বাসিন্দা ছিলেন তিনি।




জানা গেছে, সাত বছর আগে হারিয়েছিলেন মূক-বধির মেয়েকে। ধর্ষণের যন্ত্রণা ও অপমান মেনে নিতে পারেনি ১৫ বছরের সেই কিশোরী। কিন্তু মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে ভুললেন না বাবা। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করলেন মেয়ের সেই ধর্ষককে।
পুলিশ বলছে, ভেপ্পামপাত্তির একটি নারিকেল বাগানে গাছে ওঠার কাজ করতেন রথিনাভেল। ওই কিশোরীর বাবা কোচাদাইয়ানকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় একটি দৈনিক বলছে, তদন্তের পর পুলিশ বলছে, ধর্ষিতা কিশোরীর পাড়াতেই থাকতেন রথিনাভেল পান্ডিয়া। বিবাহিত ওই ব্যক্তির দুই সন্তান আছে। পরিচিত হওয়ার সুযোগ নিয়েই কিশোরীকে ধর্ষণ করেন তিনি। এই ঘটনায় মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেয় সে।

তারপর থেকেই পান্ডিয়া এবং কোচাদাইয়ানের মধ্যে ঝগড়া লেগে থাকতো। মঙ্গলবার তাদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে মেয়ের ধর্ষক পান্ডিয়াকে কুপিয়ে হত্যা করেন কোচাদাইয়ান। মেয়ের ধর্ষককে কুপিয়ে হত্যার দায়ে তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status