ছোট পর্দায় চার ম্যাচ খেলবে তৌহিদ আশরাফ, আশাবাদী ভক্তরা
সাকিব আল রোমান
প্রকাশ: Friday, 31 May, 2019, 2:45 AM সর্বশেষ আপডেট: Friday, 31 May, 2019, 7:30 PM
ছোট পর্দায় চার ম্যাচ খেলবে তৌহিদ আশরাফ, আশাবাদী ভক্তরা
চলছে ক্রিকেট বিশ্বকাপ। চার-ছক্কা ফুঁলঝুড়ি আর স্বপ্নের ডেলেভারীতে প্রতিপক্ষ শিবিরে ধস নামিয়ে দেয়ার পরীক্ষা চলছে ইংল্যান্ডের মাটিতে। যার দর্শক পুরো বিশ্ব। তবে দেশের মাটিতে চলছে বড় পর্দা আর ছোট পর্দার বিশ্বকাপ লড়াই। দেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে একাধিক সিনেমা ও নাটকে জমজমাট শোবিজ অঙ্গন। বিনোদনপ্রেমীরা তাকিয়ে আছে কখন আসবে সেই মাহেন্দ্র ক্ষণ! দেখতে দেখতেই শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। শুরু হয়ে যাবে শোবিজের বিশ্বকাপ। একাধিক ম্যাচে মাঠে নামবে নির্মাতারা। ইতিমধ্যে তৌহিদ আশরাফ চার ম্যাচ খেলার ঘোষণা দিয়েছেন তার ফেসবুক টাইমলাইন থেকে।
বেশ কিছুদিন ধরে উৎসবে তৌহিদ আশরাফের একটি নির্মাণ থাকে। এবার কি তিনি বড় মঞ্চে খেলার পণ ধরেছেন? কয়েকদিন প্র্যাকটিস করেছেন নিয়মিত, এবার কি তবে প্রতিপক্ষ শিবিরে হুমকি হয়ে খেলবেন মাঠে? হয়তো তেমনই কিছু একটা কাজ করছে নির্মাতার মনে মুখে বলতে পারছেন না। কাজে যিনি নিজেকে প্রমাণ করে সু-পরিচিত তিনি ফাঁকা আওয়াজ দিয়ে দর্শকদের বিভ্রান্ত করবেন না এটাই স্বাভাবিক।
ছোট পর্দায় চার ম্যাচ খেলবে তৌহিদ আশরাফ, আশাবাদী ভক্তরা
সম্প্রতি তৌহিদ আশরাফের সাথে একান্ত আলাপ হয় এই প্রতিবেদকের। তিনি জানতে চান ঈদের কর্ম পরিধি নিয়ে। তবে, স্বল্পভাষী তৌহিদ আশরাফ মুচকি হেসে এই প্রতিবেদককে জানিয়েছিলেন 'খেলা আছে'। মুখে না বললেও তিনি যে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে দেশ সেরা ক্যাপ্টেন ফ্যান্টাসির মত পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যম এড়িয়ে যেতে চেয়েছিলেন তা এখন দৃশ্যমান।
ছোট পর্দায় চার ম্যাচ খেলবে তৌহিদ আশরাফ, আশাবাদী ভক্তরা
ঈদ উপলক্ষে তৌহিদ আশরাফের একাধিক নির্মানের চিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তাতেই স্বস্তি দেখছে ভক্তকূল। শুভ কামনা জানিয়ে লিখছেন বিভিন্ন আশার কথা। ওয়ালে ওয়ালে ছড়িয়ে পড়ছে তার নির্মান যাদুর কারিশমা। খোলা হয়েছে 'তৌহিদ আশরাফ অফিসিয়াল ফ্যান গ্রুপ'। প্রতিনিয়ত দেয়া হচ্ছে আপডেট, তুলে ধরা হচ্ছে অতিতের সেরা নির্মানের চিত্রগুলো।
ছোট পর্দায় চার ম্যাচ খেলবে তৌহিদ আশরাফ, আশাবাদী ভক্তরা
ভক্তকূল মনে করছে ভবিষ্যত সেরা নির্মাতার যোগ্য দাবিদার তৌহিদ আশরাফ। ইতিমধ্যে পরবর্তী 'বান্নাহ্' [জনপ্রিয় নাট্যকার মাবরুর রশিদ বান্নাহ্] বলেই মানতে শুরু করেছে। 'দেয়ালের ওপারে তুমি', 'শোবার ঘর', 'বান্দরের খাঁচা', 'এ শহরের পাখিগুলো একা'সহ একাধিক নির্মাণ দিয়ে দাগ কেটেছেন দর্শক হৃদয়ে। ঈদুল ভিতরে দর্শকদের জন্য এই গুণী নির্মাতার উপহার থাকছে চারটি স্পেশাল নাটক। আছে একাধিক তারকার মেলাও!
ছোট পর্দায় চার ম্যাচ খেলবে তৌহিদ আশরাফ, আশাবাদী ভক্তরা
তৌহিদ আশরাফের ঈদ উপহারগুলো এক নজরে দেখে নেয়া যাক:-
১। ব্লেড : তৌহিদ আশরাফের তুরুপের তাশ মুশফিক আর ফারহান ও এক্সপ্রেশন কুইন পারসা ইভানা। [প্রযোজনা : মাবরুর রশিদ বান্নাহ্] ২। মা ও একটি চুলার গল্প : মনিরা আক্তার মিঠু, সাইদ জামান শাওন, তাসনুভা হক, একে নাদিম ও অন্যান্য। [প্রযোজনা : আকবর হায়দার মুন্না] ৩। তুই শুধু আমরই : মুশফিক আর ফারহান ও বিউটি বার্ডস তাসনিয়া ফারিন। [প্রযোজনা : মাবরুর রশিদ বান্নাহ্] ৪। শ্যুটিং ইউনিট : ভয়েস স্পেশালিষ্ট মুশফিক আর ফারহান ও তাসনিয়া ফারিন।[প্রযোজনা : মাবরুর রশিদ বান্নাহ্]