সীতাকুন্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়শনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড
প্রকাশ: Friday, 31 May, 2019, 1:12 AM
সীতাকুন্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়শনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সীতাকুন্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়শনের উদ্যোগে বৃহস্পতিবার ৩০ মে, স্হানীয় একটি অভিজাত রেস্তোঁরায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক সংগঠনের উল্লেখিত সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসির প্রানবন্ত উপস্হাপনায় এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড নাগরিক অধিকার সংরক্ষন কমিটির সদস্য সচিব ও সীতাকুন্ড সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি লায়ন গিয়াস উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমেঃ বীরমুক্তিযোদ্ধা ডাঃ রফিকুল আলম, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন, স্হপতি কামরুদ্দোজা, শিক্ষক নেতা আবু বক্কর, উপজেলা স্কাউট কমিশনার জাহাঙ্গীর ভূঁইয়া, হসপিটাল এমডি মাহবুবুর রহমান, খালেদ মোশারফ, অধ্যাপক দিদারুল আলম, শিক্ষাবিদ খোরশেদ আলম, এডভোকেট সরোয়ার হোসেন লাভলুসহ প্রমুখ বিভিন্ন সংগঠেনের প্রতিনিধিগণ। উপস্হিত ছিলেন সীতাকুন্ডের প্রায় অর্ধশতাধিক সাংবাদিকসহ অগনিত সাধারন জনসাধারন। উপস্হিত সকল আলোচকগণ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদের উপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি লায়ন গিয়াস উদ্দীন বলেন, সীতাকুন্ড অনলাইন জার্নালিস্ট সর্বোত্বভাবে ভাল উল্ল্যেখযোগ্য সমাজের অনিয়ম অসংগতি তুলে ধরতে শুরু থেকে চেষ্টা চালিয়ে আসছে বলে তাদের অনুষ্ঠানগুলো আমাকে আনন্দ দেয় বলে তাদের সব ক'টি অনুষ্ঠানে শত ব্যস্ততায়ও উপস্হিত থাকবার চেষ্টা করি। আজো তার ব্যত্ত্বয় ঘটেনি। নিশ্চয়ই তারা আগামীতেও জনকল্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বেশ আশাবাদী।
সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলম আগত সকল অতিথিদের সব সময় পাশে থাকবার অনুরোধ জানান।।