ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 May, 2019, 1:02 AM

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথগ্রহণ ঘিরে রাইসিনা হিলসে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নতুন মন্ত্রিসভায় বিজেপির সভাপতি অমিত শাহ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পুরাতন কেবিনেট সদস্য নির্মলা সিতারামন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া এলপিজে প্রধান রাম ভিলাস পাসোয়ান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।




২০১৪ সালের আগ পর্যন্ত শপথগ্রহণের অনুষ্ঠান হতো রাষ্ট্রপতি ভবনের দরবার হলে। কিন্তু আগের বার মোদির শপথের সময়ই রীতি ভেঙে রাষ্ট্রপতি ভবনের বাইরের লনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বারও সেখানেই হচ্ছে শপথের অনুষ্ঠান।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শিল্পপতি, বিশিষ্টজনসহ অতিথির সংখ্যা ছিল প্রায় ৮ হাজার।

অতিথিদের প্রায় সবাই রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গ থেকে শপথে যোগ দিয়েছেন ৫২ ‘শহিদ’ পরিবারের মোট ৭০ জন সদস্য। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে শপথগ্রহণে যোগ দেয়ার কথা বললেও পরে সেই সিদ্ধান্ত বদল করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status