ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারীদেহে স্পর্শই যৌন নির্যাতন, কি বলছে গবেষণা?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 7:46 PM

নারীদেহে স্পর্শই যৌন নির্যাতন, কি বলছে গবেষণা?

নারীদেহে স্পর্শই যৌন নির্যাতন, কি বলছে গবেষণা?

নারী দেহে অপ্রত্যাশিত স্পর্শকেই যৌন নির্যাতন বলে মনে করেন প্রায় আশি ভাগ মানুষ, বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন পরিচালিত এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে। এতে কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের যৌন হয়রানি তথ্য-উপাত্ত তুলে ধরে বলা হয়েছে, নারী শ্রমিকদের ৪৩ দশমিক ৩৩ জন কামনার দৃষ্টির শিকার হন, সংবেদনশীল অঙ্গে কোন কিছু নিক্ষেপের শিকার হন ৩৪ দশমিক ৯২ জন নারী, সংবেদনশীল অঙ্গের প্রতি লোলুপ দৃষ্টির শিকার হোন ৩৩ দশমিক ৮৫ ভাগ নারী ও কাজ বোঝানোর কথা বলে শরীরে স্পর্শের শিকার হন ২৮ দশমিক ২৭ জন নারী।

মঙ্গলবার (৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পোশাক কারখানায় নারী শ্রমিকদের যৌন হয়রানি: সংগ্রাম ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপন করা হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন পরিচালিত এ গবেষণায় বলা হয়েছে, র্মক্ষেত্রে ২২.৪ শতাংশ নারী শ্রমিকই যৌন হয়রানির শিকার হচ্ছেন।



ঢাকা ও চট্টগ্রামের ২৭টি পোশাক কারখানায় জরিপ চালিয়ে তৈরি করা এ প্রতিবেদনে বলা হয়েছে, অন্য সেক্টরের তুলনায় নারী শ্রমিকরােই কর্মক্ষেত্রে বেশি যৌন হয়রানির শিকার হচ্ছেন। ১১ দশমিক ৯৫ জন নারী মনে করেন যৌন হয়রানির অভিযোগ জানালেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় না। উল্টো তাদের খারাপ দৃষ্টিতে দেখা হয়। এমনকি চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা যায়।

এতে আরও বলা হয়,যৌন হয়রানির ফলে শুধু ভুক্তভোগীই ক্ষতিগ্রস্ত হন না। ভুক্তভোগী নারী রাগান্তিত হন, অপমানিত বোধ করেন, যার ফলে কাজে ভুল হয় এবং উৎপাদন কমে যায়।

গবেষণায় নারীর প্রতি যৌন হয়রানি রোধে বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। যেমন- আইন প্রণয়ন, নারী শ্রমিকদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি, সরকার-বিজিএমইএ ও বিকেএমইকে মনিটরিং সেল এবং নজরদারি বাড়ানোর কথা বলা হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনামের সভঅপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শিরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন শ্রম বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান। সুইডেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ইলভা শালসট্রেনড। সমাপনী বক্তব্য রাখেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status