ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদে ছুটির ফাঁদে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 6:15 PM

ঈদে ছুটির ফাঁদে বাংলাদেশ

ঈদে ছুটির ফাঁদে বাংলাদেশ

ঈদুল ফিতরে দীর্ঘ ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। ঐচ্ছিক একদিন ছুটি নিলেই পেয়ে যাবেন ৯ দিনের ছুটি। ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে এক কর্মদিবস রয়েছে। এ কর্মদিবসটি ছুটি হিসেবে ধরলে টানা ৯ দিনের ছুটি হবে ঈদে। মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করেই দেশের বিভিন্ন প্রান্তে থাকা গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়ে অসংখ্য মানুষ।



এবারের রমজান মাস ২৯ দিন হলে ঈদ হবে ৫ জুন বুধবার। রমজান ৩০ দিনে শেষ হলে ঈদ হবে ৬ জুন বৃহস্পতিবার। ঈদ যেদিনই হোক এবার ঈদের ছুটি শুরু হবে ৪ জুন।

৫ জুন ঈদ হলে ছুটি থাকবে ৪, ৫ ও ৬ জুন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতি। এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) দু’দিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২ জুন রোববার লাইলাতুল কদরের ছুটি। কদরের ছুটির আগে ৩১ মে ও ১ জুন (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি। ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনের মধ্যে শুধু ৩ জুন সোমবার অফিস খোলা।

ঈদুল ফিতর ৬ জুন হলে ঈদের ছুটি একদিন বেড়ে ৭ জুন পর্যন্ত হবে। এ ক্ষেত্রে ঈদের ছুটি হবে ৪, ৫, ৬ ও ৭ জুন। অর্থাৎ ৭ জুনের ঈদের ছুটি পড়বে শুক্রবার সাপ্তাহিক ছুটির মধ্যে। এ ক্ষেত্রেও ৩ জুন অফিস না করলে ৯ দিন ছুটি কাটানো যাবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইতোমধ্যে দীর্ঘ ছুটিতে বেড়ানোর পরিকল্পনা আটছেন। সচিবালয়ে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, টানা ছুটি পেতে তারা ৩ জুন ছুটি নেবেন। তাই সরকারই ওইদিন ছুটি দিয়ে দিলে আরও ভালো। প্রয়োজনে ৩ জুন ছুটি দিয়ে এর পরিবর্তে সাপ্তাহিক ছুটির মধ্যে ওইদিনের অফিস করা যেতে পারে। অতীতে এমন হয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। এ ছাড়া এ দুই ঈদের আগে ও পরের দিন নির্বাহী আদেশে ছুটি থাকে। এ দুই ঈদে তিন দিন করে ছুটি থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status