|
ছেলে গোল্ডেন জিপিএ পাওয়ায় বোর্ডকে চ্যালেঞ্জ করলেন মোহাম্মদপুরের অভিবাবক
নতুন সময় ডেস্ক
|
![]() ছেলে গোল্ডেন জিপিএ পাওয়ায় বোর্ডকে চ্যালেঞ্জ করলেন মোহাম্মদপুরের অভিবাবক ঐ অভিবাবককে এ ব্যাপারে জানার জন্য মিস কল দেওয়া হলে কলব্যাক করে তিনি বলেন- “আর বইলেন না আমাদের ছেলে তো লেখাপড়াই করে না, জীবনে কোনদিন পড়তে দেখসি বলেও আমার মনে পড়ছে না। সারদিন টো টো করে বেড়ানো ছেলে গোল্ডেন তো দূরে থাক পাশ করবে কিনা সন্দেহ। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।” তবে বোর্ডের চোখ ফাঁকি দিয়ে এই অসাধ্য সাধন করা ছাত্রকে এ ব্যাপরে জিজ্ঞেস করলে বলেন- “আরে ভাই, এইটা ক্যামনে হইলো বুঝলাম না, তবে তার আগে আমারে একটা ব্যাপারে হেল্প করেন। আমিতো কমার্স থেকে জিপিএ ৫ পাইছি কিন্ত আমি আসলে বুয়েটে পড়তে চাই। শুনছি বুয়েটের ভাইয়াদের পিছনে নাকি অনেক মেয়ে ঘুরঘুর করে। তাইলে আমার আসলে কোন কলেজে ভর্তি হওয়া উচিত?” এ ব্যাপারে শিক্ষাবোর্ড মহাপরিচালক বলেন- “টিনের চালে কাক আমি তো অবাক, একি ভাভারে ভাভা মানুষ জিপিএ ফাইভ না পেলে চ্যালেঞ্জ করে আর এই লোকতো অদ্ভুত। ছেলে জিপিএ ৫ পাওয়াতে চ্যালেঞ্জ করে আমাদের একদম চ্যালেঞ্জিং টাইমের মধ্যে ফেলে দিয়েছে!” -এ খবরটি সত্য নয়
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
