ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রমজানে ব্যাংকে লেনদেন চলবে বেলা ২টা ৩০ পর্যন্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 6:37 PM

রমজানে ব্যাংকে লেনদেন চলবে বেলা ২টা ৩০ পর্যন্ত

রমজানে ব্যাংকে লেনদেন চলবে বেলা ২টা ৩০ পর্যন্ত

পবিত্র রমজান মাসে ব্যাংকসমূহে লেনদেন চলবে সকাল ৯টা ৩০ মিনিট হতে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত ।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক কোম্পানীর অফিস ও লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, রোববার হতে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট হতে বিকেল ৪টা পর্যন্ত (বেলা ১টা ১৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) অফিস চলবে।



এছাড়া রোববার হতে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসে সকাল ৯টা ৩০ মিনিট হতে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। যোহরের নামাজের জন্য ১টা ১৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status