ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা সিনেমার মন্দাভাব: ৪০ সিনেমার নায়িকা রুপালি ভুবন ছেড়ে ছোটপর্দায়!
সাকিব আল রোমান
প্রকাশ: Monday, 6 May, 2019, 6:32 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 7:03 PM

শাকিবা

শাকিবা

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত চিত্রনায়িকা শাকিবা। ২০০৪ সালে মনতাজুর রহমান আকবরের ‘ভন্ড নেতা’ সিনেমার মাধ্যমে চিত্রপাড়ায় অভিষেক ঘটলেও শাকিবার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জীবনের গ্যারান্টি নাই’। এরপর একাধারে ‘বাঁচাও দেশ’, ‘মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্ধর্ষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, 'দুই পুরুষ', ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ ৪০টিরও বেশি সিনেমা মুক্তি পায় তার। সর্বশেষ ২০১১ সালে শাকিবা অভিনীত ‘মাটির ঠিকানা’ মুক্তি পায়। এরপর তাকে নতুন সিনেমায় দেখা যায়নি। বাংলা সিনেমার মন্দাভাবের কারণে দীর্ঘ বিরতীতে থেকে অবশেষে রুপালি ভুবনের শাকিবা ফিরেছেন ছোটপর্দায়। পার করছেন ব্যস্ত সময়।



শাকিবা বর্তমানে মালয়েশিয়ায় ঈদের নাটক ‘চলো না ঘুরে আসি’ ও ‘সারপ্রাইজ’ নামে সাত পর্বের একটি  নাটকের শুটিং করছেন। শাকিবা জানান, আগামী পাঁচ বা ছয় তারিখে তিনি ঢাকা ফিরবেন। দীর্ঘ বিরতী প্রসঙ্গে শাকিবা বলেন, ‘পড়াশোনা, বাবার ব্যবসা দেখাশোনা করার কারণে অনেকটা সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। মাঝে বাবা খুব অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তখন অনেকটা ভেঙে পড়েছিলাম। পড়াশোনা শেষ করলাম, এখন আবার প্রস্তুত কাজ করার জন্য।’

২০১৩ সালে সরকারি অনুদানের সিনেমা ‘নমুনা’য় অভিনয় করেন শাকিবা। এনামুল করিম নির্ঝর পরিচালিত এই সিনেমায় শাকিবার বিপরীতে ছিলেন আরেফিন শুভ। সিনেমাটি এখনও আলোর মুখ দেখেনি। শাকিবা পিংকি নামে মডেলিং শুরু করেন। এরপর টিভি নাটকে কাজ করেন তিনি। সেখান থেকে চলচ্চিত্রে পা রাখেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status