ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রমজানে বাড়লো মাংসের দাম, অমান্য করলে ব্যবস্থা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 6:45 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 11:04 PM

মেয়র সাঈদ খোকন।

মেয়র সাঈদ খোকন।

এবার রমজান মাসে গরুর মাংসসহ কয়েক ধরনের মাংসের দাম বাড়ছে ঢাকা দক্ষিণে। আজ পবিত্র রমজান উপলক্ষে সব ধরনের মাংসের দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ সোমবার মাংস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে দাম নির্ধারণের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

ঘোষণা অনুযায়ী দেশি গরুর মাংস প্রতি কেজি ৫২৫ টাকা এবং খাসির মাংস প্রতি কেজির দাম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় যথাক্রমে ৪৫ এবং ৩০ টাকা বেশি। নতুন মূল্য অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ার দেন ঢাকা দক্ষিণের মেয়র।



নগর ভবনের ব্যাংক ফ্লোরের সভাকক্ষে এই সভার আয়োজন করে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। সভায় ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তা ও মাংস ব্যবসায়ীসহ সুপার শপের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া বিদেশি গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। মহিষ প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৪৮০ টাকা। খাসির মাংস ৭৫০ টাকা ও ভেড়ার মাংসের দাম রাখা হয়েছে ৬৫০ টাকা৷

গত রমজানে দেশি গরুর মাংসের কেজি নির্ধারণ করা হয়েছিল ৪৫০ টাকা। বোল্ডার বা বিদেশি গরুর মাংস ৪২০ টাকা, মহিষের মাংস ৪২০ টাকা এবং ভেড়া ও ছাগলের মাংসের দাম ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মেয়র জানিয়েছেন, খোলা বাজারের পাশাপাশি সুপার শপগুলোর জন্যও কার্যকর হবে এ মূল্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status