ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলতি মাসেই দুটি নিম্নচাপ, আতঙ্কিত আবহাওয়াবিদরা, কি বলছে নথি?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 3:52 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 8:03 PM

ফাইল ছবি।

ফাইল ছবি।

‘ফণী’ আতঙ্ক এখনো মানুষের মনে বয়ে বেড়াচ্ছে। এরই মাঝেই নতুন খবর দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  আরো একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা!

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে গত ২ মে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি নিয়মিত বৈঠকে বসে। সেই বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ সই করা এক নথি থেকে মে মাসের আবহাওয়ার এ পূর্বাভাস পাওয়া যায়।



মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে বলেও আভাস দিয়েছে দীর্ঘমেয়াদি পূর্বাভাস। তাতে বলা হয়, ঢাকায় মে মাসের স্বাভাবিক বৃষ্টিপাত হয় ২৯২ মিলিমিটার, এবার মে মাসে সেটার পরিমাণ দাঁড়াতে পারে ২৮০ থেকে ৩৪৫ মিলিমিটার। ময়মনসিংহ বিভাগে মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩৮০ মিলিমিটার, এবার হতে পারে ৩৬০ থেকে ৪৫০ মিলিমিটার; চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক ৩১০, হতে পারে ৩০০ থেকে ৩৭০ মিলিমিটার; সিলেট বিভাগে স্বাভাবিক ৫১০, হতে পারে ৫০০ থেকে ৬১০ মিলিমিটার; রাজশাহী বিভাগে স্বাভাবিক ১৯৬, হতে পারে ১৯০ থেকে ২৩৫ মিলিমিটার; রংপুর বিভাগে স্বাভাবিক ২৬১, হতে পারে ১৫০ থেকে ৩১০ মিলিমিটার; খুলনা বিভাগে স্বাভাবিক ১৭৫, হতে পারে ১৬৫ থেকে ২১০ মিলিমিটার এবং বরিশাল বিভাগে স্বাভাবিক ২৬০, হতে পারে ২৫০ থেকে ৩১০ মিলিমিটার বৃষ্টিপাত।

ঝড়ের বিষয়ে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২ থেকে ৩ দিন মাঝারি বা তীব্র বজ্রঝড় (কালবৈশাখী) ও দেশের অন্য জায়গায় ৩ থেকে ৪ দিন হালকা বা মাঝারি বজ্রঝড় হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তাপমাত্রার বিষয়ে তাতে বলা হয়, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ হতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। আর অন্য জায়গায় ১ থেকে ২টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এ মাসে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে বলেও দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status