ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনুশীলনের ফাঁকে মাহমুদুল্লাহর নামাজ, রইলো ভিডিও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 2:30 PM

মাহমুদুল্লাহ

মাহমুদুল্লাহ

ত্রিদেশীয় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড উলভসের দেয়া ৩০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ২১৯ রানে। গতকালের ম্যাচের আগে কোন এক সময়ের প্রাকটিসের সময় সবুজ মাঠে মাহমুদুল্লাহর নামাজের ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি।

৩৩ বছর বয়সী তারকা এই ক্রিকেটারের নামাজ আদায়ের ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এতে সমর্থকদের প্রশংসায় ভাসছেন তিনি। কেউ কেউ বলছেন, ‘অনুশীলনের ব্যস্ততার মাঝেই নামাজের কথা ভুলে যাননি মাহমুদুল্লাহ।’ আবার অনেকে বলছেন, ‘মাহমুদুল্লাহ বাংলাদেশের গর্ব।’



কদিন আগেই, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, ‘আমাদের ক্রিকেট টিমে যারা আছে (মুসলিম), সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সবাই প্রায় ওমরাহ করে ফেলেছি। শুধু তাই নয়। আমরা যখন বিদেশে থাকি তখন আমাদের ইমাম সাহেব থাকে মুশফিক কিংবা মাহমুদুল্লাহ। আমরা সবাই সেখানে জামাতে নামাজ আদায় করি। আমাদের বোর্ড থেকে একটি রুম আলাদা করে দেওয়া থাকে যাতে আমরা নামাজ পড়তে পারি।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status