ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 12:09 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 2:26 PM

ফাইল ছবি

ফাইল ছবি

এ বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, এ বছর পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। আজ সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।যা গত বছর ছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। ফলে গত বছরের চেয়ে এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ৫ হাজার ৩৫ জন। তবে জিপিএ-৫ কমলেও বেড়েছে পাসের হার। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন, যেখানে গত বছর পাস করেছিল ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। এ বছর বেশি পাস করেছে ১ লাখ ৭৩ হাজার ৬১ জন। অর্থাৎ পাসের হার বেড়েছে ৪.৪৩ শতাংশ।



দীপু মনি জানান, এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ২০। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৮৭ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৭২ দশমিক ২৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৫১ জন।

সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে। শতকরা ৯১ দশমিক ৬৪ জন। সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে। শতকরা ৭০ দশমিক ৮৩ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status