এসএসসিতে পাস ৮২.২০%, এক লাখ ৫ হাজার ৫৯৪ জন জিপিএ-৫
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 11:42 AM সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 12:28 PM
এসএসসিতে পাস ৮২.২০%, এক লাখ ৫ হাজার ৫৯৪ জন জিপিএ-৫
এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৮২.২০ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবারের তুলনায় এবার পাসের হার ৩ দশমিক ৪০ শতাংশ বেশি। সোমবার (৬ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। কারিগরি বোর্ডে পাসের হার ৭২ দশমিক ২৪ শতাংশ। কারিগরি বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৫১ জন।
রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ, ঢাকায় পাসের ৭৯ দশমিক ৬২ শতাংশ, সিলেটে ৭০ দশমিক ৮৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ পাসের হার, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ৪১ শতাংশ।