ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রামে নারীর শ্লীলতাহানির অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 May, 2019, 8:17 AM

চট্টগ্রামে নারীর শ্লীলতাহানির অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

চট্টগ্রামে নারীর শ্লীলতাহানির অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

চট্টগ্রামের মীরসরাইয়ে এক নারীর শ্লীলতাহানির অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ মে) রাতে উপজেলার রাজাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইউপি সদস্যের নাম আব্দুল হালিম বাবু (৩০)। তিনি উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওই এলাকার আবু তাহেরের ছেলে।



মীরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ এপ্রিল ইউপি সদস্য আব্দুল হালিম বাবুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেন এক নারী। এরপর থেকে বাবু পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে আটক করা হয়েছে।

সোমবার (৬ মে) তাকে কোর্টে হাজির করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status