ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে হাফেজ মুয়াজ
অংশ নিতে আজ দুবাই যাচ্ছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 7:53 AM
সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 9:13 AM

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুবাই অ্যাওয়ার্ড খ্যাত ২৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০১৯। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজধানীর মিরপুরস্থ প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী’র ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।

এর আগে প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের মেধাবী ৩২৭ জন হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। এরমধ্যে প্রথম স্থান অর্জন করে মুয়াজ মাহমুদ এ প্রতিযোগিতার একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।



আজ সোমবার (৬ মে) সন্ধার ফ্লাইটে হাফেজ মুয়াজ মাহমুদ এবং তার শিক্ষক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আব্দুল্লাহ আল মামুন দুবাই এর উদ্দেশ্যে রওনা হবেন। রমজানের দ্বিতীয় দিনে এ প্রতিযোগিতা শুরু হয়ে টানা ১৪ রমজান পর্যন্ত চলবে। ১৪ রমজানেই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক, গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম দুবাইতে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফেজ মুয়াজের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status