ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬০ বছরের বৃদ্ধের যৌন লালসার শিকার ৫ বছরের শিশু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 May, 2019, 6:59 AM

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

৬০ বছরের এক বৃদ্ধের 'ভিমরতি'র শিকার হয়েছে পাঁচ বছরের শিশু। ঘটনটি ঘটেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া গ্রামে। এ ঘটনায় পাঁচ বছরের ওই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শমসের আলীকে (৬০) আটক করেছে পুলিশ। ওই বৃদ্ধ উপজেলার মাটিয়াকুড়া গ্রামের মৃত সাইতুল্লঅর ছেলে। তাকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিকটিমের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মাটিয়াকুড়া গ্রামের বৃদ্ধ শমসের আলী মনোহরি দোকান করে। গত ২ মে বিকালে তার প্রতিবেশী এক কৃষকের পাঁচ বছর বয়সের মেয়ে শিশুসহ আরো কয়েকজন শিশু তার দোকানের সামনে খেলছিল। এ সময় শমসের আলী ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে তার দোকানে নিয়ে যায়। পরে তার শরীরের স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে। এ সময় ভয়ে শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন তার দোকানে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ব্যাপারে ওই শিশুর বাবা বাদী হয়ে শমসের আলীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেয়।



এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্ত শমসের আলীকে আটক করা হয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, আটক শমসের আলীকে আজ আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status