ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যৌন হয়রানি মামলায় হেরে 'প্যান্ট ছাড়া পুরো অফিস ঘোরার' হুমকি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 May, 2019, 7:05 AM

কোকা-কোলা বস

কোকা-কোলা বস

কোমল পানীয় কোকা-কোলা বিলিয়নিয়ার আলকিভিয়াডেস 'আলকি' ডেভিডের (৫০) বিরুদ্ধে মামলা ঠুকেছেন তারই প্রতিষ্ঠানের নারী কর্মী চ্যাসিটি জোনস (৪২)। অভিযোগে বলা হয়, আলকি ওই কর্মীকে কুপ্রস্তাব দিয়েছিলেন। কিন্তু চ্যাসিটি তাতে সাড়া না দেয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়।

কোকা-কোলা বোতলজাত করার বিশাল বাণিজ্য পরিচালনা করেন আলকি। এছাড়া টিভি প্রোভাইডার সার্ভিসসহ হলোগ্রাম ব্যবসাও রয়েছে তার। এই যৌন হয়রানির মামলায় শেষ পর্যন্ত ফেঁসেছেন বিলিয়নিয়ার। ক্ষতিপূরণ বাবদ ওই কর্মীকে সাড়ে ৮ মিলিয়ন পাউন্ড প্রদান করতে বলা হয়েছে ডেভিডকে। জরিমানার পরিমাণকে হাস্যকর উল্লেখ করে তিনি তা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। বরং প্রতিবাদস্বরূপ এক বিদঘুটে কাজ করবেন বলে হুমকি দিয়েছেন। জানিয়েছেন, তিনি নিজের প্যান্ট না পরে পুরো অফিসে ঘুরে বেড়াবেন।



এ ঘটনায় বেশ সমালোচনা হচ্ছে। তবে তিনি একে কর্মক্ষেত্রের মজা বলে উল্লেখ করেছেন। আলকির আরেকটি ব্যবসা আছে। গাঁজার গাছ থেকে তেল প্রস্তুত করেন।

ওই নারী কর্মীর প্রতি তিনি কোনো বাজে আচরণ করেননি দাবি করেছেন। বলেন, 'আমি কখনোই, কখনোই কোনো কর্মীকে আপত্তিকরভাবে স্পর্শও করিনি। একমাত্র তাকেই আমি আপত্তিকরভাবে স্পর্শ করেছি যাকে বিয়ে করেছি।

এ মামলায় ক্যালিফোর্নিয়ার একটি আদালতের জুরি বোর্ড প্রাথমিক ক্ষতি হিসেবে ২.৩ মিলিয়ন পাউন্ড এবং যৌনপ্রস্তাবের ক্ষতিপূরণ বাবদ আরো ৫ মিলিয়ন পাউন্ড জরিমানা করেন। বিচারকার্য চলে দুই সপ্তাহ ধরে। এ সময় ডেভিড এবং জোনস উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

আদালতে আপত্তিকর কথা বলেন এবং অশোভন কাজও করে বসেন ডেভিড। তিনি জোনসকে 'জঘন্য' বলে মন্তব্য করেন। একপর্যায়ে তিনি আদালতে হাঁটু মুড়ে বসেন এবং জোনসের আইনজীবীকে তার ওয়ালেট দিয়ে দেয়ার প্রস্তাব করেন।  যৌনকর্মে লিপ্ত না হওয়ার কারণে নারী কর্মীকে চাকরিচ্যুত করায় দোষী সাব্যস্ত হন ডেভিড।

জোনসের আইনজীবী লিসা ব্লুম বলেন, কর্মক্ষেত্রে যে পরিস্থিতির মধ্যে দিয়ে জোনসকে যেতে হয়েছে তাতে করে তার আজীবন পিটিএসডি-তে (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) ভুগতে হবে।

জোনস আরো বলেন, প্রতিষ্ঠানের একজন নির্বাহীর জন্মদিন পালনের সময় ডেভিড একজন পুরুষ স্ট্রিপারকে ভাড়া করে এনেছিলেন অফিসে। ব্যক্তিগত ও সামাজিক জীবনে এই ধনকুবের আপত্তিকর ও বিদঘুটে অনেক কাজই করেন বলে অভিযোগ রয়েছে।
সূত্র: দ্য সান 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status