প্রকাশ: Sunday, 5 May, 2019, 8:38 PM সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2019, 8:40 PM
প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সম্পন্ন
লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।শনিবার (৪ মে) তার চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
রোববার (৫ মে) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
তিনি বলেন, মরফিল্ড চক্ষু হাসপাতালে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন প্রধানমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে ফারুক বলেন, প্রধানমন্ত্রী লন্ডনে দলীয় কোন কর্মসূচিতে অংশ নেবেন কিনা এখনো কিছুই বলা যাচ্ছে না। তবে প্রধানমন্ত্রী সময় দিলে অনুষ্ঠান হবে।
এদিকে, প্রধানমন্ত্রীর নামে বুকিং দেওয়া সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলের সামনে রোববার বিক্ষোভ প্রদর্শন করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।