ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রমজান উপলক্ষে ফ্রেশ সয়াবিন তেলের দাম কমলো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 8:28 PM

রমজান উপলক্ষে ফ্রেশ সয়াবিন তেলের দাম কমলো

রমজান উপলক্ষে ফ্রেশ সয়াবিন তেলের দাম কমলো

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তা সাধারণের সুবিধার্থে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বোতলজাত সুপার ফ্রেশ, নাম্বার ওয়ান এবং ফ্রেশ অ্যাক্টিফিট ব্র্যান্ডের সয়াবিন তেলের দাম লিটার প্রতি দুই টাকা করে কমানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এফএমসিজি) জনাব আসিফ ইকবাল জানান, আমরা সবসময় ভোক্তা সাধারণের সুবিধার কথা চিন্তা করি। তারই অংশ হিসেবে এই রমজানে সকল ব্র্যান্ডের সয়াবিন তেলের লিটার প্রতি দুই টাকা করে দাম


কমানো হয়েছে। যেমন সয়াবিন তেলের ৫ লিটারের দাম ৫১০ টাকার পরিবর্তে রমজান থেকে ৫০০ টাকায় বাজারে পাওয়া যাবে। এ সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর করা হবে।

উল্লেখ্য, বর্তমানে বাজারে সুপার ফ্রেশ, নাম্বার ওয়ান এবং ফ্রেশ অ্যাক্টিফিট ব্র্যান্ডের সর্বোচ্চ ৮ লিটার থেকে শুরু করে ২৫০ মিলি. পর্যন্ত বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এ ছাড়া ১ লিটার পলি প্যাকেও সয়াবিন তেল বাজারজাত করা হয়। সয়াবিন তেলে দাম কমানো ছাড়াও আসন্ন রমজান মাসে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ভোক্তাদের জন্য বাজারমূল্য থেকে কম দামে ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেল, ডাল, চিনি এবং লবণসহ একটি সাশ্রয়ী কম্বো প্যাক বাজারে ছাড়া হবে।   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status