ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষের নাটকে আবার শীর্ষে লিভারপুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 12:00 PM

শেষের নাটকে আবার শীর্ষে লিভারপুল

শেষের নাটকে আবার শীর্ষে লিভারপুল

নিউক্যাসল ও লিভারপুলের দ্বৈরথ সব সময়ই আগুন তপ্ত হয়। গতকাল শনিবার রাতে সেন্ট জেমস পার্কে আগুনের স্ফূলিঙ্গ ছড়িয়েছে আরও বেশি। তবে স্নায়ুক্ষয়ী যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী শিরোপার অন্যতম দাবিদার লিভারপুলই। চরম নাটকে ভরা ম্যাচে শেষের নাটকে লিভারপুল জিতেছে ৩-২ গোলে। যে জয় আবার পয়েন্ট তারিকার শীর্ষে তুলে দিয়েছে লিভারপুলকে।

তবে শীর্ষে উঠা এই জয় ছাপিয়ে লিভারপুল শিবিরে বড় সালাহ অস্বস্তি। মাথায় আঘাত পেয়ে মাঠে ছেড়েছেন মিশরীয় ফরোয়ার্ড। মঙ্গলবার বার্সেলো্নার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে তার না খেলার সম্ভাবনাই বেশি।



নিউক্যাসল কতটা কঠিন প্রতিপক্ষ, লিভারপুলের তা ভালো করেই জানা। কালকের ম্যাচটিও ছিল নিউক্যাসলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে। তার পরও শিরোপার নেশায় উন্মাদ লিভারপুল ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে। ম্যাচের শেষ পর্যন্তও বল দখলের লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য করেছে তারা। তবে প্রতি আক্রমণে নিউক্যাসল ছিল ভয়ঙ্কর। ম্যাচটাকে আগন-তপ্ত করে দিয়েছে এটাই।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করা লিভারপুল ফলও পেয়ে যায় দ্রুতই। ম্যাচের ১৩ মিনিটেই অলরেডদের এগিয়ে দেন ডাচ ডিফেন্ডার ভিরগিল ফন ডিক। বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডারের হেড খুঁজে নেয় নিউক্যাসলের জাল। তবে এই লিড ৭ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি লিভারপুল। ২০ মিনিটেই প্রতি আক্রমণে দর্শনীয় এক গোল করে নিউক্যাসলকে সমতায় ফেরান ক্রিস্তিয়ান আতসু।

১-১ হওয়ার পর আরও বেশি মরিয়া হয়ে উঠে লিভারপুল। ২৮ মিনিটে আবার এগিয়েও যায় তারা। অলরেডদের মুখে এবার হাসি ফোটান মোহামেদ সালাহ। মিশরীয় তারকা মৌসুমে লিগে নিজের ২২তম গোলটা করেন দুর্দান্ত এক ভলিতে।

এই ২-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় লিভারপুল। তবে বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পরই সমতায় ফেরে নিউক্যাসল। ম্যাগপাইদের এবার সমতায় ফেরান রনডন। এর পর কোনো দলই আর গোল পাচ্ছিল না। ২-২ সমতাকেই মনে হচ্ছিল ম্যাচের ভাগ্য। ম্যাচ ড্র হতে যাচ্ছে দেখে নিউক্যাসলের সমর্থকদের চেয়ে বুঝি বেশি খুশি ছিল ম্যানচেস্টার সিটির সমর্থকরা। ম্যাচটা ড্র হলে বড় লাভটা হতো ম্যান সিটিরই।

কিন্তু সিটিজিয়ানদের সেই হাসি মুছে যায় ৮৮ মিনিটে। মুছে দেন বেলজিয়ান উইঙ্গার ডিভোক অরিগি। ফ্রি কিকের বলে হেড করে লিভারপুলকে শিরোপার স্বপ্ন উজ্জ্বল করা জয়টি এনে দেন তিনি। এই গোলের পরও ম্যাচে নাটক হয়েছে। চরম উত্তেজনায় ঠাসা ম্যাচটাতে ৮ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। কিন্তু নিউক্যাসল তৃতীয় বার আর সমতা ফেরাতে পারেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status