|
আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার, লাশ হয়ে ফিরল স্কুলছাত্রী
নতুন সময় প্রতিনিধি
|
|
ছবি: প্রতীকী নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও হত্যার অভিযোগে করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। নিহত ঝুমুর ওই এলাকার আব্দুল হানিফের মেয়ে। সে স্থানীয় সমরত বানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে ভোর থেকে উপজেলার বিভিন্ন স্থানে প্রবল বেগে বাতাস শুরু হলে বাগানে আম পড়ে। সকাল ৮টার দিকে মামাতো ভাই রাফি ও মামাতো বোন প্রমির সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী বাগানে আম কুড়াতে যায় ঝুমুর। আম কুড়ানো শেষে অপর দু'জন ফিরলেও ঝুমুর বাড়িতে ফিরেনি। পরে পার্শ্ববর্তী সোনিয়া আক্তার নামে এক নারী বাগানের পাশের খালে ভেতরে মেয়েটিকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। এসময় পরিবারের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিবারের অভিযোগ ঝুমুরকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
