ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বোচ্চ অনুসারী প্রিয়াঙ্কার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 2:48 AM
সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2019, 3:14 AM

প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা

ফেসবুক বা টুইটারের চেয়ে বর্তমানে ইনস্টাগ্রামে বেশি নিয়মিত বিশ্ব তারকারা। নিয়মিত খবরা-খবর ইনস্টাগ্রামেই পাওয়া যায় তারকাদের। তাই ভক্তরাও প্রিয় তারকার ইনস্টাগ্রামের অনুসারী হয়ে থাকেন।

সম্প্রতি বলিউড তারকাদের মধ্যে কাদের অনুসারী সবচেয়ে বেশি এমন একটি তালিকা প্রকাশ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। যার মধ্যে কয়েক বিভাগে কয়েকজন শীর্ষ বলিউড তারকার নাম প্রকাশ করা হয়েছে। যেখানে এক একজন তারকা এক এক বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন।




এরমধ্যে সর্বোচ্চ অনুসারীর তালিকায় শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে এই তারকার ৩৯ মিলিয়ন অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামের ‘স্টোরি টেলার’ বিভাগের শীর্ষে রয়েছেন দীপিকা পাডুকোন। যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দীপিকা তাঁর বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে ভক্তদের সাথে সম্পৃক্ত থাকেন। সেরা উদীয়মান তারকার তালিকায় রয়েছে সারা আলী খানের নাম। বলিউডের নতুন যে তারকারা রয়েছেন তাঁদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে আলোচনায় থাকার কারণে সারাকে এই তালিকার শীর্ষে রাখা হয়। অন্যদিকে ক্রিকেট তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ইনস্টাগ্রামে আপডেট দেওয়ার জন্য উঠে এসেছে বিরাট কোহলির নাম।

উল্লেখ্য, ভারতের বিভিন্ন পেশার তারকাদের নিয়ে মোট ৭ বিভাগে ইনস্টাগ্রাম এই তালিকা প্রকাশ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status