ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেতু দখল করে চেয়ারম্যানের কার্যালয়!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 May, 2019, 2:17 AM

সেতুর ওপর চেয়ারম্যানের কার্যালয়। ছবি: সংগৃহীত

সেতুর ওপর চেয়ারম্যানের কার্যালয়। ছবি: সংগৃহীত

সেতু দখল করে তার ওপর কার্যালয় বানিয়েছেন মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা বলছেন, এভাবে সেতু দখল করে কার্যালয় বানানোর কারণে দেখতে খারাপ লাগে।

জানা যায়, ঢাকা-খুলনা রোডের গোপালগঞ্জের কাশিয়ানী থানার শিবগাতি নামক স্থানে রাস্তা তৈরির আগেই সেতুটি বানানো হয়েছিল। পরে মহাসড়ক বাঁকা হওয়ায় পাশে নতুন আরেকটি সেতু তৈরি করা হয়। ফলে ওই সেতুটি হয়ে যায় পরিত্যক্ত। এরপরই সেতুটি চলে যায় অবৈধ দখলে। এর আগে অনেকেই দখল করেছে এই সেতু। বানানো হয়েছে দোকান, বাড়ি। এক সময় উচ্ছেদও হয়। সবশেষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সান্ধ্যকালীন তার কার্যালয় বানান।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ১৯৯৬ সালে সেতুটি বানানো হয়। কিন্তু মহাসড়কটি বাঁকা হওয়ায় পরে আরেকটি সেতু তৈরি করা হয়। সেই সেতুর সঙ্গে এই সড়কের সংযোগ হয়। এতে আগের সেতুটি পরিত্যক্ত হয়ে যায়।

তিনি আরও বলেন, শনিবারই তার সঙ্গে চেয়ারম্যানের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, দুই তিন দিনের মধ্যেই তার কার্যালয় সরিয়ে নেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status