|
এক চান্সে মিরপুর ১০ সিগন্যাল পার হয়ে খুশিতে অজ্ঞান এক মিরপুরবাসী
নতুন সময় ডেস্ক
|
![]() এক চান্সে মিরপুর ১০ সিগন্যাল পার হয়ে খুশিতে অজ্ঞান এক মিরপুরবাসী এমন সময় জগৎবিখ্যাত মিরপুর ১০ নম্বর সিগন্যাল পার হওয়ার সময় কোন জ্যামে আটকা না পড়ে এক চান্সে পার হয়ে যাওয়ায় খুশির ঠ্যালায় মনু মিয়া অজ্ঞান হয়ে যান। পরে জ্ঞান আসলে মনু মিয়া আনান্তা জালিলের নায়িকা বর্ষার মত বলেন “ওয়াও এতো অসম্ভব, আমার জীবন ধন্য হয়ে গেলো ভাই, জীবনে এইডা একটা স্বপ্ন আছিলো, একবার হলেও ১০ নম্বর সিগন্যাল এক চান্সে পার হমু। আজ সে স্বপ্ন পূরণ হওয়াতে মনে হলো আমার জীবন ধন্য” সে সময় ১০ নম্বর সিগন্যাল পার হওয়া অন্য মানুষদের মধ্যেও দেখা গেছে আনন্দের বন্যা। দেখা গেছে, অনেকে আনন্দ মিছিল করছে, কোলাকুলি করছে। মারুফ হায়দার নামে একজন সাংবাদিক লাইভে এসে বলেন- 'দশ টাকার চপ সিঙ্গারার মতো আমাদের এ অর্জনও গিনেস বুকে নাম উঠানোর জোর দাবিদার, আমরা গিনেস বুক কর্তৃপক্ষের কাছে দাবি জানাই অবিলম্বে আমাদের এই অর্জনকে গিনেস বুকে যেন তোলা হয়। ' এদিকে এ ঘটনা চারদিকে চড়িয়ে পড়লে সিগন্যাল বিহীন মিরপুর ১০ আরেকটি বার দেখার জন্য ঝাঁকে ঝাঁকে মানুষ মিরপুর ১০ এ জড়ো হয়েছে। শুধু দেশ নয় বিদেশ থেকেও অনেকে এ অভূতপূর্ব ঘটনার সাক্ষী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বিখ্যাত ট্রাভেল ব্লগার Drew Binksy উনার এক ভিডিওতে বলেছেন “আফসোস বাংলাদেশ গেলাম কিন্তু মিরপুর ১০ নম্বর ও বিজয় সরণির সিগন্যাল এক চান্সে পার হয়ে দেখতে পারি নাই, কি করলাম জীবনে। আমি আবার বাংলাদেশ যাইতে চাই।” - এ খবরটি সত্য নয়
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
