ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাসপাতালে ময়লা-আবর্জনার স্তূপ দেখে ক্ষুব্ধ বিমান প্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 10:14 PM
সর্বশেষ আপডেট: Saturday, 4 May, 2019, 10:16 PM

বিমান প্রতিমন্ত্রী

বিমান প্রতিমন্ত্রী

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে ময়লা-আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এছাড়া বিনা মূল্যে ওষুধ বিতরণ বিভাগেও নানা অনিয়ম-অব্যবস্থাপনা দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন মন্ত্রী।



শনিবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাৎক্ষণিক পরিদর্শনে গিয়ে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে হাসপাতাল হলরুমে এক মতবিনিময় সভায় সভায় মন্ত্রী বলেন, ‘হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনা দেখা গেছে। যত দ্রুত সম্ভব এসকল সমস্যা সমাধান করতে হবে। তাছাড়া দালাল, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালের ভেতরে আসতে দেওয়া যাবে না। একই সাথে যত্রতত্র যেন অ্যাম্বুলেন্স পার্কিং না করিয়ে রাখা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

সভায় জেলা সিভিল সার্জন সুচিন্তরায় চৌধুরী, তত্ত্বাবধায়ক ডা. রতিন্দ্র চন্দ্র দেব, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেল, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status