ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধর্মের ভুল ব্যাখ্যা কারীদের বিরুদ্ধে সোচ্চার হতে বললেন নৌপ্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 10:08 PM
সর্বশেষ আপডেট: Saturday, 4 May, 2019, 10:11 PM

নৌপ্রতিমন্ত্রী

নৌপ্রতিমন্ত্রী

সব ধর্মই মানবতার কথা বলে, যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘স্বামী বিবেকানন্দের যে বাণী রয়েছে তা আমরা যদি মানি তাহলে সারা বিশ্বের মানুষের কল্যাণ বয়ে আনবে। যারা আমাদের সমাজে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’



শনিবার বিকালে রামকৃষ্ণ আশ্রম ও মিশন দিনাজপুরের নাথ মন্দিরে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের আয়োজনে যুব সম্মেলন-২০১৯ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ‘সব ধর্মই বলে মানবতার উপরে কোনো ধর্ম নেই। নিজেদেরকে শৃঙ্খরার মধ্যে আবদ্ধ রাখতে ধর্মের কোনো বিকল্প নাই।

’বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের প্রধান পৃষ্ঠপোষক ও আশ্রমের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, পুলিশ সুপার সৈয়দ আবু সয়েম ও প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সভাপতি ড. মাসুদুল হক, শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডালিম কুমার, ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের উপদেষ্টা অজয় কুমার চ্যাটার্জী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status