ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রিয়াংকা গান্ধীকে ধুঁয়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 9:41 PM
সর্বশেষ আপডেট: Saturday, 4 May, 2019, 9:44 PM

প্রিয়াংকা গান্ধী

প্রিয়াংকা গান্ধী

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কংগ্রেসের সাধারণ সম্পাদক'র সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালি দিচ্ছে এক শিশু। সেই ভিডিওর কথা উল্লেখ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রিয়াংকা গান্ধীকে তীব্র আক্রমণ করেন। যোগি বলেন, ‘কংগ্রেসের শাহজাদি তিনি। বাচ্চাদের খারাপ কথা বলতে শেখাচ্ছেন।’



তাঁর কথায়, যে বয়সে বাচ্চাদের নানা গুণ আয়ত্ত করা উচিত, সেই বয়সে কংগ্রেসের শাহজাদি তাদের শেখাচ্ছেন গালি দিতে। এই হল কংগ্রেসের আসল চরিত্র। কিছুদিন আগে প্রিয়াংকা গান্ধী তাঁর ভাই রাহুল গান্ধীর কেন্দ্র আমেঠীতে যান। সেখানে তাঁর সামনে একদল ছেলেমেয়ে স্লোগান দেয়, ‘চৌকিদার চোর হ্যায়।’ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজে প্রায় প্রতিটি জনসভায় মোদীর বিরুদ্ধে এই স্লোগানটি দেন। ভিডিওতে আরো দেখা যায়, বাচ্চারা এই স্লোগান দিচ্ছে আর প্রিয়াংকা তাদের দিকে হাসিমুখে চেয়ে আছেন। এমন সময় একটি শিশু মোদী সম্পর্কে আপত্তিকর শব্দ উচ্চারণ করল। প্রিয়াংকা সঙ্গে সঙ্গে তাকে শাসন করে বললেন, ‘ইয়েওয়ালা নেহি, আচ্ছা নেহি লাগেগা, আচ্ছে বাচ্চে বনো।’

এই ভিডিও ক্লিপটি প্রকাশিত হওয়া মাত্র শুরু হয় বিতর্ক। ওই ভিডিও-র জন্য প্রিয়াংকাকে নোটিশ পাঠিয়েছে শিশু অধিকার রক্ষা সংস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী স্মৃতি ইরানি প্রিয়াংকার কঠোর সমালোচনা করেন। প্রিয়াংকা এর প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমি বাচ্চাদের স্লোগান দিতে নিষেধ করেছি। এও বলেছি, কোনও প্রধানমন্ত্রী সম্পর্কে ওই ধরনের কথা বলা উচিত নয়। আমি একজন মা। আমি কীভাবে বাচ্চাদের খারাপ কথা শেখাতে পারি?’

প্রসঙ্গত, আমেঠী-রায়বরেলীতে প্রচার শেষের পর এখন প্রিয়াংকা ভারতের অন্য প্রান্তেও প্রচারে বেরোবেন বলে জানা গেছে। কংগ্রেস সূত্রের মতে, আর তিন দফার ভোট হবে উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের মতো উত্তরপ্রদেশ পূর্ব সামলানোর পাশাপাশি দিল্লী ও হরিয়ানার মতো রাজ্যে জনসভা ও রোডসভা করবেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status