ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম প্রহর ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন
মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড
প্রকাশ: Saturday, 4 May, 2019, 9:26 PM

প্রথম প্রহর ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

প্রথম প্রহর ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

সীতাকুনৃড উপজেলার কলেজ রোডস্থ লিনাজিস আইটি সেন্টারে প্রথম প্রহর সামাজিক সংগঠনের উদ্যোগে পাঠাগারের উদ্ধোধনী অনুষ্ঠানে শুক্রবার ৩ মে, বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব, সীতাকুন্ড সমিতির সাবেক সভাপতি ও সংগঠক লায়ন গিয়াস উদ্দিন।

সামাজিক এ সংগঠনটি প্রথম প্রহরসহ অন্যান্য সামাজিক কর্মকান্ডের পাশাপাশি তরুন,যুবকদের মেধামনন আরো বিকশিত করার দৃপ্ত শপথে প্রথম প্রহর পাঠাগার গড়ে তুলে। উক্ত পাঠাগারে সীতাকুণ্ডের বিভিন্ন নবীন প্রবীন কবি ছাড়াও দেশ-বিদেশের বড় কবি, সাহিত্যিকদের বই পাওয়া যাবে বলে জানান কর্তৃপক্ষ।





প্রথমবারের মতো পাঠাগার স্থাপন করার জন্য বক্তারা সংগঠনটিকে  সাধুবাদ জানান।

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দিন মানিকের সভাপতিত্বে ও লিউ আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেবাশীষ ভট্টাচার্য, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ বেলাল হোসেন, বিবর্তন ক্লাবের সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, বিশিষ্ট কবি, লেখক ও বীর মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আ.ফ.ম মফিজুর রহমান, লায়ন নবাব হোসেন মুন্না,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংগঠক মুহাম্মদ ইউসুফ খান, ছাদেক মস্তান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদেক, কবি ও লেখক আতাউর আরিফ, লিনাজিস এর পরিচালক কে এস বি লিমন, লায়ন সাজ্জাদ হোসেন, মেটারনিটি হাসপাতালের এডমিনিস্ট্রেটর মাহবুবুর রহমান, হারুনুর রশিদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দগণ। প্রধান অতিথির বক্তৃতায় লায়ন মোঃ গিয়াস উদ্দীন বলেন, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মেধা বিকাশে বইয়ের বিকল্প কিছুই হতে পারেনা। তিনি বলেন, পাঠাগারকে শক্তিশালী করে গড়ে তুলতে বাজেটসহ কার্যকরী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর সমন্বয় সভা খুবই জরুরী। তিনি সর্বাত্নক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status