ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরেণ্য তিন ব্যক্তিত্বকে হত্যার হুমকি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 11:13 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2019, 2:52 AM

বরেণ্য তিন ব্যক্তিত্বকে হত্যার হুমকি

বরেণ্য তিন ব্যক্তিত্বকে হত্যার হুমকি

বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুনতাসির মামুনকে ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেয়ার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। এ জন্য নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় একটি জিডি করেছেন সুলতানা কামাল। 


শনিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ধানমন্ডি থানায় জিডিটি লিপিবদ্ধ হয়। জিডি নম্বর ১৭১। জিডির পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার ও তার বাড়ির আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোনউলফে এ বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।




পত্রিকায় বলা হয়, সুলতানা কামালসহ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুনতাসির মামুনকে ইসলামের স্বার্থে হত্যা করা হবে।


এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ নতুন সময়কে বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টায় নিরাপত্তা চেয়ে সুলতানা কামাল জিডি করেছেন। তার জিডির পরিপেক্ষিতে আমরা তার নিরাপত্তা জোরদার ও তার বাড়ির আশেপাহসে পুলিশ মোতায়েন করেছি।


ওই অনলাইন পত্রিকার নিউজে সুলতানা কামালসহ শাহরিয়ার কবির ও মুনতাসির মামুনেরও নাম রয়েছে বলে জানান ওসি। 


এ ব্যাপারে সুলতানা কামাল বলেন, ‘হুমকি পাওয়ার পর ধানমন্ডি থানায় জিডি করেছি। এ বিষয়ে আর কিছু বলতে চাইছি না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status