ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‎তালায় দলিল লেখকসহ ৪ প্রতারক গ্রেফতার, সীমানা পিলার উদ্ধার! ‎
‎কে এম শাহীনুর রহমান, তালা
প্রকাশ: Saturday, 6 June, 2026, 6:55 PM

‎তালায় দলিল লেখকসহ ৪ প্রতারক গ্রেফতার, সীমানা পিলার উদ্ধার! ‎

‎তালায় দলিল লেখকসহ ৪ প্রতারক গ্রেফতার, সীমানা পিলার উদ্ধার! ‎

সাতক্ষীরার তালায় পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকসহ ৪ প্রতারক কে গ্রফতার করেছে তালা থানা পুলিশ। এসময় তাদের কাছে থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার উদ্ধার করা হয়েছে।

‎শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশ উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন-খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের তুষার কান্তি সরকার (৩৫), সুশান্ত সরকার (৪৪), বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের যাদব সরকার (৪২) এবং তালার কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডল (৬০)।

‎গ্রেপ্তারকৃতদের মধ্যে সুশান্ত সরকার পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বলে জানানো হয়েছে।

‎তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সীমানা উপজেলার খেশরার কলাগাছিতে সীমানা পিলার কেনা-বেচা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
‎তিনি আরোও জানান, ভোলানাথের বসতবাড়ির পাশের একটি মাটির ঘরে গর্ত করে ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা পিলারটি লুকিয়ে রাখা হয়েছিল। চক্রের ‘বিশেষজ্ঞ’ সদস্যরা পিলারটি পরীক্ষা করার জন্য মাটি খুঁড়ে বের করার সময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় পিলারের পাশাপাশি একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

‎পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া যাদব সরকার দাবি করেছেন, বটিয়াঘাটার পোদলা গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি তাকে পিলারটি পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন।

‎এদিকে সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status