ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার হার্ট এ্যাটাক হলো সুবীর নন্দীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 9:10 PM

এবার হার্ট এ্যাটাক হলো সুবীর নন্দীর

এবার হার্ট এ্যাটাক হলো সুবীর নন্দীর

গত শুক্রবার শারিরীক অবস্থার কিছুটা উন্নতির খবর পাওয়া গেলেও বরণ্য শিল্পী সুবীর নন্দীর শারিরীক পরিস্থিতি শনিবার আসে দু:সংবাদ। তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধায়নে নিয়োজিত ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, শনিবার বিকেলে আবার নতুন করে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনি নন্দী তাকে এ খবরটা জানিয়েছেন।



ডা. সামন্ত লাল সেন বলেন, ফাল্গুনি নন্দী আমাদের জানিয়েছেন সুবীর নন্দীর রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন চিকিৎসকরা। ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করছে সুবীর নন্দীকে সুস্থ করে তোলার জন্য। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। তিনি জানান, ১৮ দিন অজ্ঞান থাকার পর গত শুক্রবার চোখ মেলে তাকিয়েছিলেন সুবীর নন্দী। তার মস্তিষ্ক কাজ করা শুরু করলেও আবার এই হার্ট এ্যাটাকটা আমাদের ভাবিয়ে তুলেছে। তবে আশা করছি ওখানকার দক্ষ চিকিৎসকরা তাকে সুস্থ করে তুলতে সক্ষম হবেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status