ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘প্রতারক’ মেসিকে নিষিদ্ধের আবেদন, ৫০০০ স্বাক্ষর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 2:42 PM

‘প্রতারক’ মেসিকে নিষিদ্ধের আবেদন, ৫০০০ স্বাক্ষর!

‘প্রতারক’ মেসিকে নিষিদ্ধের আবেদন, ৫০০০ স্বাক্ষর!

বুধবার রাতে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানের জয় এনে দিতে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এর একটি গোল তিনি করেছেন দর্শনীয় ফ্রি কিক থেকে। তার যে গোলটি বিমোহিত করেছে সবাইকে। কিন্তু সেই অবিশ্বাস্য গোলটি করার পথে মেসি কৌশলে ঘটিয়েছেন দুটি বিতর্কিত কাণ্ড!

তার একটি ঘটনার জন্য ‘প্রতারক’ আখ্যায়িত করে মেসিকে ‘নিষিদ্ধ’ করার আবেদনও করতে যাচ্ছে লিভারপুলের সমর্থকেরা। আবেদনপত্র তৈরি। এখন চলছে আবেদনের পক্ষে স্বাক্ষর সংগ্রহ। এরই মধ্যে আবেদনটির পক্ষে ৫০০০ জন স্বাক্ষরও করেছেন। ৭৫০০টি স্বাক্ষর পড়লেই আনুষ্ঠানিকভাবে উয়েফার কাছে নিষেধাজ্ঞার আবেদনটি করা হবে। ধারণা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই ৭৫০০ স্বাক্ষরের লক্ষ্যমাত্রা পূর্ণ হবে।

ফ্রি কিকটির পথে মেসির দুই অপরাধের একটি হলো, রেফারির চোখে ধুলো দিয়ে ফ্রি কিকটিতে তিনি ৩ মিটার দূরত্ব চুরি করেছেন। যেখানে ফাউলটা হয়েছিল, মেসি ফ্রি কিকটা নিয়েছেন সেখান থেকে লিভারপুলের পোস্টের দিকে পাক্কা ৩ মিটার সরিয়ে এনে! তবে এর চেয়েও গুরুতর অপরাধ তিনি করেছেন রেফারির ফাউলের বাঁশি বাজানোর আগে।

লিভারপুল সমর্থকদের দাবি, ফাউলটা আসলে করেছেন মেসিই। কারণ, মেসিই বাধা দিতে আসা লিভারপুলের ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনহোর মাথায় হাত দিয়ে আঘাত করেন। সুতরাং ফাউলের-শাস্তিটা যাওয়ার কথা মেসির বিরুদ্ধে। কিন্তু রেফারি ভুল করে মেসি পক্ষে ফ্রি কিক দিয়েছেন!

রিপ্লেও লিভারপুল সমর্থকদের দাবিকেই সমর্থন করছে। রিপ্লেতে পরিষ্কার, সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু-ওয়ান করে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মেসি। তাকে বাধা দেন ফাবিনহো। ঠিক তখনোই কৌশলে মেসি নিজের বাম হাত দিয়ে ফাবিনহোর মাথার নিচের দিকে কান বরাবর ‘পাঞ্চ’ করে বসেন। রেফারি মেসির চাতুরি বুঝতেই পারেননি। উল্টো তার পক্ষেই ফ্রি কিক দেন ডাচ রেফারি বিজর্ন ক্রিপার্স।

লিভারপুল সমর্থকেরা কিছুতেই মেসির এই প্রতারণা মানতে পারছেন না। ক্ষোভে-হতাশায় তাই ‘প্রতারক’ মেসিকে ‘নিষিদ্ধ’ করার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুলের সমর্থক গোষ্ঠী। নিজেদের দাবিকে জোরাল করতে ফাবিনহোকে মেসির সে্‌ই ‘পাঞ্চ’-এর ছবিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছে স্বাক্ষরকারীরা। ছবিটি ভাইরালও হয়েছে দ্রুত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status