ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সন্ধ্যায় বাংলাদেশ ছাড়বে ফণী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 2:31 PM

সন্ধ্যায় বাংলাদেশ ছাড়বে ফণী

সন্ধ্যায় বাংলাদেশ ছাড়বে ফণী

সাধারণ ঝড়ে পরিণত হয়ে ফণী এখন বাংলাদেশের মেহেরপুর, চুড়াডাঙ্গা ও এর পাশ্ববর্তী এলাকাগুলোয় অবস্থান করছে। এটি আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে। এরপর ভারতের হিমালয় বা তৎসংলগ্ন এলাকায় গিয়ে দুর্বল হয়ে পরে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার (৪ মে) সকাল ১০ টায় সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমদ।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণী সকাল ৬টায় খুলনাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশের পর থেকেই দুর্বল হয়ে পড়ছে। তবে, দুর্বল হলেও এটি এখনও ঘূর্ণিঝড় হিসেবে আছে। ফণী এখন দেশের মধ্যবর্তী স্থান মেহেরপুর, চুড়াডাঙ্গা ও মানিকগঞ্জ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। ৫৪ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থানের কারণে ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার গতিতে বাতাস বইছে। ফণী আরও ৫ থেকে ৬ ঘন্টা বাংলাদেশে অবস্থান করবে। বিকেল বা সন্ধ্যা নাগাদ বাংলাদেশের মধ্যবর্তী স্থান থেকে উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের হিমালয় বা তৎসংলগ্ন এলাকায় পৌঁছবে। ততক্ষণে এটি আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটির গতিবিধি পর্যবেক্ষণ করে আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে তাতে যদি এর প্রথম দিকের যে গতিপথ ছিল, সেটি আঘাত হানতো তাহলে বাংলাদেশে বড় ক্ষতির আশংকা ছিল। কিন্তু পরবর্তীতে এটির গতিপথ পরিবর্তন হওয়ায় সে ক্ষতির আশঙ্কা থেকে আমরা বেঁচে গেছি। এখন যেসব স্থান দিয়ে এটি অতিক্রম করছে সেসব স্থানগুলোতে ঝড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এটির ফলে ক্ষতির সম্ভাবনা থাকলেও বড় ধরণের কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।

ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে অবস্থান নেওয়ার ফলে এর প্রভাবের বিষয়ে তিনি বলেন, সকাল থেকে চাঁদপুরে ১২৭ মিলিমিটার বৃষ্টি পাত হয়েছে। রংপুর -রাজশাহীসহ কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দমকা বাতাসও বইছে। এর প্রভাবে বরিশালে ৭৪ কিলোমিটার গতিবেগে বাতাস বইছে। পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, নোয়াখালী লক্ষীপুরসহ বিভিন্ন উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট জলোচ্ছ্বাস হয়েছে।


তিনি আরও বলেন, ফণীর প্রভাবে আগামীকাল বিকেল পর্যন্ত বৈরি আবহাওয়া থাকবে। এরপর আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তবে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রামকে ৬ নম্বর বিপদ সংকেত ও কক্সবাজারকে ৪ নাম্বার হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status