ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেড় মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড নোয়াখালী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 May, 2019, 12:40 PM

দেড় মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড নোয়াখালী

দেড় মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নের চর আমিনুল হক নামক গ্রামটি টর্নেডোতে লন্ডভন্ড হয়ে গেছে। শনিবার ভোর ৪টায় এক থেকে দেড় মিনিটের এ টর্নেডোতে প্রায় শতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ঘরচাপা পড়ে ইসমাইল হোসেন (২) হোসেন নামে শিশু নিহত হয়েছে।

এছাড়া আহত হয়েছেন আরও ৩০-৩৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই গ্রামের ৮০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হবে। এদিকে রাত থেকেই নোয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎবিচ্ছিন্ন আছে পুরো নোয়াখালী।


অপরদিকে জেলার সুবর্ণচর, কোম্পানিগঞ্জ ও হাতিয়া উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা হামিদুল হক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status