ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘সানি লিওনও টিকবে না এই ঝড়ের সামনে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 12:39 AM

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিজেপির প্রার্থী বলিউড তারকা সানি দেওলকে কটাক্ষ করলেন স্থানীয় কংগ্রেস নেতা রাজকুমার চাবেওয়াল। তিনি বলেন, সানি দেওল কেন সানি লিওন আসলেও কংগ্রেসের ভরাডুবি হবে।

বৃহস্পতিবার এক জনসভায় তিনি বলেন, 'নরেন্দ্র মোদি সরকার শোচনীয়ভাবে পরাজিত হবে। এমনকি তারা পাঞ্জাবের তিনটি আসনে প্রার্থী দিতে পারেনি। গুরদাসপুর দিয়েছে সানি দেওলকে  বিজেপি সানি দেওল বা সানি লিওন যাকে দাঁড় করাক এই ঝড়ের সামনে টিকবে না।'

এমন মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এসময় তিনি সানি দেওলের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতা সুনীল ঝাকারের প্রশংসা করেন। এর আগে পাঞ্জাব কংগ্রেসের প্রধান সানি দেওলকে তাচ্ছিল্য করে বলেছিলেন, রাজনীতি একটি গুরুতর বিষয়। এটি কোনো সময় কাটানোর বিষয় নয়।

উল্লেখ্য, সানি দেওলের বাবা ধর্মেন্দ্র ও সৎমা হেমা মালিনী আগে থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বিশেষ করে বলিউডের ড্রিমগার্ল তো কয়েকবার নির্বাচিত বিজেপি প্রতিনিধি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status