ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
এবার মহাকাশে স্যাটেলাইট পাঠল নেপাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 April, 2019, 12:03 PM

এবার মহাকাশে স্যাটেলাইট পাঠল নেপাল

এবার মহাকাশে স্যাটেলাইট পাঠল নেপাল

এবার মহাকাশ জয় করল প্রতিবেশী দেশ নেপাল। স্যাটেলাইট যুগে প্রবেশ করল তারা।

বাংলাদেশের পর এবার সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে প্রতিবেশী রাষ্ট্রটি।

বৃহস্পতিবার নাসার ভার্জিনিয়া সেন্টার থেকে নেপাল স্যাট-১ নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। খবর নেপালি সানসারের

নেপাল স্যাট-১ উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে নাসা এবং জাপানিজ স্পেস এজেন্সি।

দেশটির গণমাধ্যম নেপালি সানসার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের স্থানীয় সময় বিকাল ৪টা ৪৬ মিনিটে ভার্জিনিয়ার পূর্ব উপকূলে নাসার ওয়ালোপস ফ্লাইট ফ্যাসিলিটির মিড আটলান্টিক রিজিওনাল স্পেসপোর্ট থেকে 'নেপাল স্যাট-১' উৎক্ষেপণ করা হয়।

স্যাটেলাইট উৎক্ষেপণে নেপাল সরকারকে সহযোগিতা করেছে জাপানিজ স্পেস এজেন্সি (জেএএক্সএ)।

১.৩৩ কেজি ওজনের এ স্যাটেলাইটটি তৈরি করেছেন নেপালের দুই তরুণ বিজ্ঞানী আবাস মাসকেই এবং হরিরাম শ্রেষ্ঠ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status