ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 12:50 PM

ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মুখোশধারী দুই যুবক এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে।আহত স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই স্কুলছাত্রী দীর্ঘদিন ধরে বোয়ালিয়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করে আসছিল। সে স্থানীয় মহেলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার রাতে নানা-নানি বাইরে থাকায় ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে মুখোশধারী অজ্ঞাত দুই যুবক ঘরে প্রবেশ করে এবং হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্কুলছাত্রী চিৎকার শুরু করলে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তার দুই হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

এ ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে শনাক্তসহ গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status