ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরিচালক বললেন, শরীর দিয়ে খুশি করলে কাজ দেব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 12:47 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 17 April, 2019, 1:42 PM

পরিচালক বললেন, শরীর দিয়ে খুশি করলে কাজ দেব

পরিচালক বললেন, শরীর দিয়ে খুশি করলে কাজ দেব

'খিচড়ি' ধারাবাহিকের চাক্কি ওরফে রিচা ভদরা বহুদিন ধরেই লাইমলাইটে নেই। কিন্তু ক্যামেরার সামনে থেকে উধাও হয়ে যাওয়ার সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন।

রিচা জানান, যতবারই তিনি কামব্যাক করবেন বলে ভেবেছেন অথবা করার জন্য এগিয়ে এসেছেন ততবারই বডি শেমিং এবং কাস্টিং কাউচের জেরে পিছিয়ে গিয়েছেন তিনি। বিয়ের পর অবশ্য স্বামীর সঙ্গে এখন কর্পোরেট কায়দাকানুন শিখতেই তিনি ব্যস্ত।

তিনি জানান, টেলিভিশন জগত থেকে তার সরে দাঁড়ানোর কারণ। খিচড়ি, বা বহু অউর বেবি, মিসেস টেন্ডুলকারের পর গুমরাহ-র একটি এপিসোডে কাজ করেছিলেন তিনি। পরিবার সেটি ঠিকভাবে নিতে পারেনি। আসলে, রোম্যান্টিক দৃশ্য বা শরীর দেখানোর মতো কোনো সিন ঠিক ভাবে নিতে পারেননি পরিবারের সদস্যরা। তারা রিচাকে এমন কিছু করা থেকে বিরতি নেওয়ার পরামর্শ দেন।




রিচা আরও জানান, প্রথম দিকে কাস্টিং কাউচের শিকার হইনি। তবে বিয়ের পর যখন অডিশন দিতে যাই আমাকে কম্প্রোমাইজ করতে বলা হয়। একজন পরিচালক বললেন, আমাকে খুশি করো তবে আমি কাজ দেব।

এছাড়াও তার চেহারা নিয়ে বার বার হেনস্থার মুখ পড়েছেন তিনি। এসব কারণেই শেষ পর্যন্ত টেলিভিশন থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হলেন অভিনেত্রী। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status