ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁদপুরে স্কুলব্যাগে ইয়াবাসহ যুবক আটক
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Saturday, 21 November, 2026, 6:50 PM

চাঁদপুরে স্কুলব্যাগে ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে স্কুলব্যাগে ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাশিম খান (৩৫) নামে এক যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়ান মিনিটের মোড় সংলগ্ন ‘সাধনা ঔষধালয়ের’ সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ান মিনিটের মোড় এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার ফেরদৌস ও এসআই গাজি কালাম সঙ্গিয় ফোর্স সেখানে অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন হিসেবে হাশিম খানকে আটক করে দেহ ও সাথে থাকা মালামাল তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি স্কুলব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশে নিজের হেফাজতে রেখেছিলেন আটক যুবক। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status