ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
তিন দফা দাবি পূরণ না হওয়ায় ১৫ অক্টোবর থেকে ফের সাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 5:25 PM

তিন দফা দাবি পূরণ না হওয়ায় ১৫ অক্টোবর থেকে ফের সাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা

তিন দফা দাবি পূরণ না হওয়ায় ১৫ অক্টোবর থেকে ফের সাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা

প্রশাসনের কাছে উত্থাপিত তিন দফা দাবি পূরণ না হওয়ায় আগামী ১৫ অক্টোবর থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন।

সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, গত ১১ অক্টোবর তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রশাসনের কাছে তিন দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পরবর্তী সময়ে দাবিগুলো পূরণের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়ে সাময়িকভাবে অবরোধ শিথিল করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আবারও সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের উত্থাপিত তিন দফা দাবি হলো—

১. সাজেকের মাচালং, ব্রিজপাড়া, নুয়াপাড়া ও ভুয়াছড়িসহ সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে হবে।

২. জেএসএসের পক্ষ থেকে আন্দোলনকারীসহ কোনো ব্যক্তিকে মৃত্যুর হুমকি দেওয়া যাবে না।

৩. নিরাপত্তার নামে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের ঘরবাড়িতে তল্লাশি চালাতে পারবে না।

সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়, উত্থাপিত দাবিগুলো নির্ধারিত সময়ের মধ্যে পূরণ না হওয়ায় তাঁরা পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি পালনে বাধ্য হচ্ছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তাঁরা।

আগামী ১৫ অক্টোবর থেকে অবরোধ শুরু হলে সাজেকের সঙ্গে অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে পর্যটক, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা ভোগান্তিতে পড়তে পারেন। একই সঙ্গে সাজেকের পর্যটন কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানি কোন বক্তব্য পাওয়া যায়নি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status