ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
পেরিয়া ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Monday, 5 October, 2026, 12:38 PM

পেরিয়া ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী

পেরিয়া ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ২ং পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাংবাদিক মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী। রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে স্থানীয়ভাবে তাকে নিয়ে আলোচনা চলছে।

মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী এর আগে ২০১১ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত পেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করেছেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। তাঁর সমর্থকদের দাবি, চেয়ারম্যান থাকাকালে তিনি দলীয় পরিচয়ের বাইরে সাধারণ মানুষের সঙ্গে সমান আচরণ করার চেষ্টা করেছেন।

তবে তাঁর চেয়ারম্যান থাকাকালীন সময়ে গ্রেপ্তার হয়ে প্রায় ছয় মাস কারাবন্দী থাকার ঘটনাও রয়েছে। ওই সময়ের রাজনৈতিক ও আইনগত প্রেক্ষাপট নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন আলোচনা রয়েছে।

সাংবাদিকতা ও পেশাজীবী সংগঠনের ক্ষেত্রেও সহিদ উল্লাহ মিয়াজীর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহকারী মহাসচিব, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচিত সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা মিডিয়া ফোরামের উপদেষ্টা এবং নাঙ্গলকোট সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

আসন্ন পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। সহিদ উল্লাহ মিয়াজীর সমর্থকদের ভাষ্য, ইউনিয়ন পরিষদ পরিচালনায় তাঁর পূর্ব অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের সামাজিক ও সাংবাদিকতার সম্পৃক্ততা নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।

অন্যদিকে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন প্রবাসে থাকায় স্থানীয়ভাবে তাদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ ও জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা নিয়েও আলোচনা রয়েছে। তবে কার পক্ষে জনগণের সমর্থন বেশি এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। নির্বাচনী তফসিল, প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা এবং ভোটারদের মতামতের ওপরই শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে।

স্থানীয় রাজনৈতিক একাধিক ব্যক্তি বলেন, চেয়ারম্যান পদে প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা, অতীত কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা, পরিষদ পরিচালনার অভিজ্ঞতা ও নির্বাচনী অঙ্গীকার সবকিছু বিবেচনায় নিয়েই ভোটাররা সিদ্ধান্ত নেবেন।

পেরিয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনকে ঘিরে তাই সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক নেতা মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজীর সম্ভাব্য প্রার্থিতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নির্বাচন বিষয়ে জানতে চাওয়া হলে মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী বলেন, গণতান্ত্রিক নির্বাচনে যেকোনো দল ও সংগঠন থেকে বিভিন্নজন প্রার্থী হতে পারেন। যারাই প্রার্থী হবেন আমি সকলকে সুস্বাগতম জানাই। নতুন প্রজন্ম, তরুণ সমাজ, যুব সমাজ এবং সাধারণ মানুষ এখন আগের থেকে অনেক বেশি সচেতন। স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে অন্ধভাবে মানুষ রাজনৈতিক বিবেচনায় ভোট দিবে না।

প্রার্থীর সততা, যোগ্যতা, ন্যায়পরায়ণতা, রাজনৈতিক সহনশীলতা ও অভিজ্ঞতাকে মানুষ বিবেচনা করে ভোট দিবে। আমি বিশ্বাস করি পেরিয়া ইউনিয়নের ২৭ গ্রামের অধিকাংশ মানুষ আমাকে হৃদয় থেকে ভালোবাসে। আমার বিশ্বাস এবারের নির্বাচনে আমি পেরিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয় লাভ করব। পেরিয়ার নারী পুরুষের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের শাসক হতে চাই না আমি আপনাদের খাদেম হতে চাই। সেবাই আমার ধর্ম ,সেবা আমাকে আনন্দ দেয় তাই আমি আপনাদের সেবা করতে চাই। অতীতে আমার সকল সেবামূলক কর্মকাণ্ড বিবেচনায় এনে আপনারা আমাকে সমর্থন দিবেন,পাশে থাকবেন আমি সে প্রত্যাশা করি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status