ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
প্রাইম ব্যাংক অটো ফেস্টে বিওয়াইডি গাড়ি কেনায় বিশেষ সুবিধা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 September, 2026, 4:15 PM

প্রাইম ব্যাংক অটো ফেস্টে বিওয়াইডি গাড়ি কেনায় বিশেষ সুবিধা

প্রাইম ব্যাংক অটো ফেস্টে বিওয়াইডি গাড়ি কেনায় বিশেষ সুবিধা

ক্রেতাদের বিওয়াইডি গাড়ির প্রযুক্তি ও বিভিন্ন সুবিধা সরাসরি দেখার এবং অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দিতে গত সম্প্রতি প্রাইম ব্যাংকের সাথে অংশীদারিত্বে ‘প্রাইম ব্যাংক অটো ফেস্ট’ আয়োজন করেছে বিওয়াইডি বাংলাদেশ। প্রাইম ব্যাংকের গুলশান শাখায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে প্রাইম ব‌্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও হেড অব কনজুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও হেড অব সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের এবং অফলাইন ও চ্যানেল মার্কেটিং লিড, এস এম সাজ্জাদ হোসেন উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান।

অটো ফেস্টে বিওয়াইডির বিভিন্ন মডেলের গাড়ি চালিয়ে দেখার সুযোগ পান অনুষ্ঠানে আগত অতিথিরা। এ সময় তারা ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি মডেল ‘বিওয়াইডি সিলায়ন-৬’ ও ‘বিওয়াইডি সিল-৫' এবং ফুল ইভি মডেল ‘বিওয়াইডি অ্যাটো ৩’ চালিয়ে দেখেন। টেস্ট ড্রাইভ চলাকালে গাড়িগুলোর আধুনিক প্রযুক্তি ও কার্যক্ষমতা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নেন তারা।

বৈদ্যুতিক গাড়ি আরও সহজলভ্য করতে বিভিন্ন অফারের পাশাপাশি গাড়ি বুকিংয়েও ছিল বিশেষ সুবিধা। পাশাপাশি, অটো ফেস্টে গাড়ি বুকিং দেওয়া ক্রেতাদের জন্য ছিল প্রাইম ব্যাংকের অটো লোন সুবিধার আওতায় ৮.৯৯ শতাংশ বিশেষ সুদ হারে ঋণ নেয়ার সুযোগ। ফেস্ট শেষ হলেও নির্দিষ্ট সময় পর্যন্ত এই বিশেষ সুদের হার কার্যকর থাকবে।

প্রাইম ব্যাংকের সাথে এই অংশীদারিত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিওয়াইডি বাংলাদেশ। বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, এই চুক্তির মাধ্যমে বিওয়াইডি গাড়ির আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও অভিজ্ঞতা আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।

আগ্রহীদের নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) গাড়ি চালিয়ে দেখার সুযোগ এবং সহজ অর্থায়ন সুবিধা দিতে এ অটো ফেস্টের আয়োজন করেছে বিওয়াইডি বাংলাদেশ ও প্রাইম ব্যাংক। এ যৌথ উদ্যোগের মাধ্যমে দেশে আধুনিক বৈদ্যুতিক বাহনের ব্যবহার আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status