ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
ছাত্রদল নেতাকে হত্যার আগের অডিও ফাঁস, মিলল নানা তথ্য
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 September, 2026, 4:15 PM

ছাত্রদল নেতাকে হত্যার আগের অডিও ফাঁস, মিলল নানা তথ্য

ছাত্রদল নেতাকে হত্যার আগের অডিও ফাঁস, মিলল নানা তথ্য

কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রদলের এক নেতাকে অপহরণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় ফাঁস হওয়া একটি অডিও রেকর্ড তোলপাড় সৃষ্টি করেছে। ফাঁস হওয়া অডিওতে নিজেকে স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দাবি করা মিজান নামের এক ব্যক্তিকে ওই ছাত্রদল নেতাকে ‘১৪ টুকরো’ করার হুমকি দিতে শোনা গেছে। এ হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য উন্মোচনে বিষয়টি নতুন মোড় নিয়েছে।

নিহত ছাত্রদল নেতার নাম ইসফাতুল ইসলাম জিসান (২৮)। তিনি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং লোটনি গ্রামের নাজেম উদ্দিন নাজুর ছেলে। হত্যাকাণ্ডের পর সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে। এর পর পরই অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা পরিচয় দেওয়া মিজানের পরিবারের চার নারী সদস্যসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া সদর থেকে নিজ বাড়ি লোটনি গ্রামে ফিরছিলেন জিসান। পথে কাকারা সাবের সদর বাজারের (মাঝের স্টেশন) একটি দোকানের সামনে থেকে একটি সাদা রঙের মাইক্রোবাসে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। অপহণের চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে জিসানের বড় ভাই কায়সার এবং নিজেকে আওয়ামী লীগ নেতা দাবি করা মিজানের মধ্যকার কথোপকথন উঠে আসে। সেখানে মিজানকে বলতে শোনা যায়, ‘জিসানকে ধরার জন্য ৫০ জন মানুষ লাগিয়ে রাখা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি সম্পৃক্ত। তাকে আমি ১৪ টুকরো করতে পারি। আমার সবকিছু আছে- টাকা ও শক্তি সবকিছু আছে।’

স্বজনদের অভিযোগ, অপহণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ নিয়ে যাওয়া হয়। সেখানে অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়। পরে ঘাতকরা মরদেহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status