|
সাজেকে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ শতাধিক পাহাড়ি বাঙ্গালিদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() সাজেকে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ শতাধিক পাহাড়ি বাঙ্গালিদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন সকাল ০৯০০ ঘটিকা হতে ১৩৪৫ ঘটিকা পর্যন্ত সেনা জোনের সহায়তায়,চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব চিটাগাং ফিনিক্সের সার্বিক তত্ত্বাবধায়নে চক্ষু চিকিৎসা সেবা,ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। সাজেক ইউনিয়নের বিভিন্ন এলাকা ও আশে পাশের বিভিন্ন পাড়া থেকে আগত পাহাড়ি ও বাঙালিদের মাঝে এক শতাধিক লোককে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ঔষধ বিতরন এবং ৪১ জনকে বিনামূল্যে চশমা প্রদান করেছেন, এবং আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৫ জনকে সেনা জোনের নিজ ব্যবস্থাপনায় লায়ন্স চক্ষু হসপিটালে চোখের অপারেশনের জন্য চট্টগ্রাম নেওয়া হবে। সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার *ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব এবং চট্টগ্রাম লায়ন্স হসপিটাল থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণের চিকিৎসার কথা ভেবে সেনাজোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার,বাঘাইহাট, মুশফিক,সাজেক পর্যটন এলাকা এবং ক্ষেত্রপুর এলাকায় পর্যায়ক্রমে চিকিৎসা সেবা প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় আজ মাসালং এলাকায় চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছে।ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সেনাজোন আশাব্যাক্ত করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
