ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
এবার টেম্পোর সঙ্গে ঘষা লেগে ভাঙল পর্যটক এক্সপ্রেস ট্রেনের দরজা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 24 August, 2026, 6:13 PM

এবার টেম্পোর সঙ্গে ঘষা লেগে ভাঙল পর্যটক এক্সপ্রেস ট্রেনের দরজা

এবার টেম্পোর সঙ্গে ঘষা লেগে ভাঙল পর্যটক এক্সপ্রেস ট্রেনের দরজা

রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা টেম্পোর সঙ্গে ঘষা লেগে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের একটি দরজা ভেঙ্গে গেছে। 

সোমবার (২৪আগস্ট)  দুপুরে বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে স্টেশনটির সহকারী মাস্টার আনোয়ারুল হক তারেক জানিয়েছেন।

তিনি বলেন, গোমদণ্ডী স্টেশন ও বুড়িপুকুর পাড় এলাকার মাঝামাঝি জায়গায় রেল লাইনের পাশে টেম্পোটি দাঁড়ানো ছিল। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ১২টা ৪৫ মিনিটের দিকে অতিক্রম করার সময় সেটির সঙ্গে ঘষা লাগে।

“এতে একটি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটি স্টেশনে না দাঁড়িয়ে পটিয়া স্টেশনে চলে যায়।”

পটিয়া স্টেশনের সহকারী মাস্টার তন্ময় চৌধুরী বলেন, টেম্পোর সঙ্গে ধাক্কা লাগার পর ট্রেনটি দুপুর ১টার দিকে পটিয়া স্টেশনে এসে থামে। ট্রেনটি পরিচালকের সবশেষের কক্ষের দরজাটি ভেঙ্গে যায়। দুপুর ১টা ১৭ মিনিটের দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

এর আগে গত ১৯ এপ্রিল পটিয়ার হরণা স্টেশন ও কাঞ্চনগর স্টেশনের মাঝামাঝি স্থানে রেল লাইনের পাশে পার্কিং করে রাখা ট্রাকের সঙ্গে ঘষা লেগে ট্রেনটির পাঁচটি দরজা ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে দুটি দরজা পুরোপুরি খুলে যায় এবং দুটি দরজা ঝুলে ছিল।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status