ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
জয়পুরহাটে ভেঙে গেছে বরেন্দ্র এক্সপ্রেসের ‘কয়েল স্প্রিং’, ট্রেন চলাচল বন্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 22 August, 2026, 12:53 PM

জয়পুরহাটে ভেঙে গেছে বরেন্দ্র এক্সপ্রেসের ‘কয়েল স্প্রিং’, ট্রেন চলাচল বন্ধ

জয়পুরহাটে ভেঙে গেছে বরেন্দ্র এক্সপ্রেসের ‘কয়েল স্প্রিং’, ট্রেন চলাচল বন্ধ

রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেসের’ কয়েল স্প্রিং ও বডি ভেঙে জয়পুরহাটে বিকল হয়ে পড়েছে। চালক ও পরিচালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন শত শত যাত্রী।তবে উত্তরাঞ্চলের পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায় বলে জানান ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন।

তিনি জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন। তবে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়েছে।

উদ্ধার তৎপরতা সম্পর্কে বরেন্দ্র ট্রেনের পরিচালক বলেন, ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার রেল কর্তৃপক্ষ খবর পেয়ে ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন ও মেকানিক্যাল বিভাগের জনবল ঘটনাস্থলে পাঠিয়েছেন।

এদিকে আকস্মিক এই বিকলের কারণে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জয়পুরহাট রেলস্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, আশেপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। আশা করা যায় দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status